1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা পূর্বধলা বৈরাটি ইউনিয়নে রাস্তা পাকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন আবু তাহের তালুকদার। - অপরাধ সংবাদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ

নেত্রকোণা পূর্বধলা বৈরাটি ইউনিয়নে রাস্তা পাকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন আবু তাহের তালুকদার।

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক জন্দ্র সরকার) নেত্রকোণাঃ

নেত্রকোণা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর বাজার থেকে লালচাপুর পর্যন্ত রাস্তার পাঁকা করন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে রাস্তা নির্মান কাজের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের নমিনী ও জেলা বিএনপির  তিন বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার। এ উপলক্ষে আজ সোমবার (২৩ জুন) দুপুরে আলমপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে বৈরাটি ইউনিয়ন বিএনপি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, বৈরাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু তালেব, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহেদ আলী মাস্টার, বিএনপি নেতা জহিরুল ইসলাম, পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সম্রাট, জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন তালুকদার, গ্রামবাসির পক্ষে সাহাবুদ্দিন প্রমুখ।এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, এলজিইডি পূর্বধলা এর উদ্যোগে ৩ কোটি ১২ লাখ টাকা ব্যায়ে বৈরাটি ইউনিয়নের আলমপুর বাজার থেকে লালচাপুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাঁকাকরণ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা,২৬/০৬/২৫ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট