1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার আসামী মিনু কারাগারে - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কাজিপুরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার আসামী মিনু কারাগারে

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮৮৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চাঞ্চল্যকর দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার আসামী আব্দুল মজিদ মিনু (২৬) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ (৪ জুন) বুধবার দুপুরে সিরাজগঞ্জের আদালতে তিনি আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ দুপুরে সাংবাদিকদের ডেকে আসামী মিনুর আটক এবং জেলহাজতে যাবার বিষয়টি নিশ্চিত করেন। আটক মিনু উপজেলার মেঘাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পূর্বে ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি নিজেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে ফেসবুকে পোস্টে দাবী করেছেন।

থানায় দেয়া মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকেলে প্রতিবেশি দুই শিশুকে আম দেয়ার কথা বলে বাড়ীর পার্শ্ববর্তী যমুনার তীরে ভুট্টা খেতে নিয়ে যান আব্দুল মজিদ মিনু। সেখানে নিয়ে দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশু দুজন এক পর্যায়ে চিৎকার করতে থাকে। ওই ক্ষেতের পাশ দিয়ে যাবার সময়ে শিশুদের চিৎকার শুনে ডাক-হাক শুরু করেন আশিক নামের এক যুবক। তিনি ওই শিশু দুটির আত্মীয়। এদিকে কেউ আসছে টের পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান মিনু। বিবস্ত্র অবস্থায় তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন আশিক।
এই ঘটনার কয়েকদিন পরে গত ৩০ মে আব্দুল মজিদ ওরফে মিনুকে আসামী করে এক শিশুর ভাই শিপন মিয়া কাজিপুর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার পরে আসামী মিনুকে গ্রেপ্তারের দাবীতে গত কয়েকদিন একটানা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
এরইমধ্যে থানা পুলিশ ওই দুই শিশুকে আদালতে নিয়ে গেলে সেখানে তারা ম্যাজিস্ট্রেটের নিকটে লিখিত জবানবন্দী দিয়েছে।

এদিকে আজ দুপুরে কাজিপুর থানার ফেসবুক আইডি থেকে এ বিষয়ে পোস্ট দিয়েছেন অফিসার ইনচার্জ নূরে আলম। সেখানে তিনি উল্লেখ করেছেন, “ধন্যবাদ জানাই কাজিপুরবাসী ছাত্রসমাজ সহ আপামর জনতার সকলকে। যারা অভিযুক্ত ব্যক্তির গ্রেফতার এবং বিচারের দাবীতে বজ্রকন্ঠে আওয়াজ তুলেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজিপুর থানা পুলিশ বদ্ধ পরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad