1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণা কেন্দুয়ায় পানিতে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

নেত্রকোণা কেন্দুয়ায় পানিতে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিশ ঘন্টা পর জালিয়ার হাওরের ধলাই নদীতে তলিয়ে যাওয়া এনামুলের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। মঙ্গলবার (৩ জুন) দুপুরে মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের মোঃ বিল্লাল মিয়ার ছেলে এনামুলের লাশ উদ্ধার করা হয় জানা যায় সোস্যাল মিডিয়া ও স্থানীয় সূত্রে। এর আগে গত সোমবার (২ জুন) প্রতিদিনের মতো সকালে গরু চড়াতে যায় জালিয়ার হাওরের চরে এবং বিকালে ফিরে আসার সময় এনামুল ও তার সঙ্গে থাকা যুবক নদীতে সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করে। কিন্তু পানির স্রোতে তলিয়ে যায় এনামুল (২০)। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের একটি টিম চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারে নি। পরে মঙ্গলবার (৩ জুন) ভোর থেকে পুলিশের উপস্থিতে আবারও অভিযানে নামে ডুবুরি দল এবং বিকাল নাগাদ নিখোঁজ এনামুলকে মৃত উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়দের সহযোগিতায়। স্থানীয় প্রতিবেশী মোঃ সুলাইমান বলেন, নিহত এনামুলের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। তার বাবা অসুস্থ। তিনি আরো বলেন, ৩ ভাইয়ের মধ্যে এনামুল ছিলো দ্বিতীয়। বড় ভাই কৃষি কাজ করেন, ছোট ভাইয়ের বয়স ৮ বছর এবং ৩ বোনের মধ্যে ২জন বিবাহিত। এমতাবস্থায় এনামুলের মৃত্যুতে পরিবারটি আরো অসহায় হয়ে পড়লো। স্থানীয় ইউপি সদস্য মোঃ রেনু মিয়া বলেন, গতকাল মগরা নদীতে তলিয়ে যায় এনামুল। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাঁর লাশ পাওয়া গেছে। নিহত এনামুলের বোন নাসরিন বলেন, আছরের নামজের পর জানাজা শেষে লাশ সমাধিস্থ করা হয়েছে। দোয়া করবেন আমার ভাইয়ের জন্যে। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, পুলিশ, ময়মনসিংহ থেকে আগত ডুবুরি দল এবং স্থানীয়দের সহযোগিতায় জালিয়ার হাওর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এখন পয্যন্ত এ বিষয়ে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad