1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক হলেন কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয় - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক হলেন কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট ইয়াসিন আরাফাত বিজয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় নিজেই।

তিনি বলেন, গত রোববার (২৫ মে) ত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক। তাঁর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।
এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইউনুস আহমদ খান।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, ‘সিরাজগঞ্জ জেলার সকল ছাত্র-শিক্ষকের বন্ধনকে সুদৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে টেকসই জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। সিরাজগঞ্জ জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পরিবার। আমরা হাসি-কান্নায় একে অপরের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই প্লাটফর্ম থেকে আমাদের নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি আর ভালোবাসা ছড়িয়ে দিবো প্রতিটি কর্মে।’
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ জেলা সমিতি প্রায় দুই যুগ অতিক্রম করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad