1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজীপুর পানিতে পড়ে শিশুর মৃত্যু। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কাজীপুর পানিতে পড়ে শিশুর মৃত্যু।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ন প্রকল্পের নিকটে বালির পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিশুটির দিনমজুর পিতা আব্দুল মালেক স্ত্রী ও আরেক সন্তানসহ আশ্রয়ণের ঘরে থাকেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, আশ্রয়নের ঘরগুলোর সাথেই বালু ব্যবসায়ীরা যমুনা থেকে বালি উত্তোলন করে রেখেছে। ওই বালি থেকে নির্গত পানি জমে রাখার জন্যে সেখানে ডোবা খনন করা হয়েছে। বেলা এগারটায় শিশুটির মাতা টুবুলি খাতুন ওই ডোবার পানিতে কাপড় ধুতে যান। এসময় ওই শিশুটিও মায়ের সাথে সেখানে যায়। এক পর্যায়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে ওই শিশুটি ডোবার পানিতে গোসল করতে নামে। কাপড় ধুয়ে শিশুটির মা বাড়িতে চলে আসেন। অনেকক্ষণ পরে মেয়েকে দেখতে না পেয়ে তিনিসহ প্রতিবেশিরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা দেড়টায় দিকে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন এক প্রতিবেশি। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি মৃত ঘোষনা করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের অনুরোধে শিশুটিকে বিনা ময়না তদন্তে দাফনের জন্যে রেখে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad