1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোনার পূর্বধলায়  ধানক্ষেত  থেকে স্বেচ্ছাসেবক দলের নেতার লাশ উদ্ধার৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

নেত্রকোনার পূর্বধলায়  ধানক্ষেত  থেকে স্বেচ্ছাসেবক দলের নেতার লাশ উদ্ধার৷৷

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি(দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা: নেত্রকোনা পূর্বধলা উপজেলার চন্দরা বিলে ধানক্ষেত থেকে রুবেল মিয়া (২৭) নামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুবেল মিয়া উপজেলার বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
৮ মে ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয়রা চন্দরা ও নওয়াপাড়ার মাঝা মাঝি স্থানে চন্দরা বিলের পশ্চিম পাশের একটি ধানক্ষেতে রুবেলের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। একই গ্রামের সুবির সরকার রাজ জানায়, রুবেল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তবে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত, ওসি) মিন্টু দে জানায়, ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর বাকি বিষয় জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad