1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দীর্ঘদিন যাবত কাজীপুরে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট বেহাল দশা। - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

দীর্ঘদিন যাবত কাজীপুরে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট বেহাল দশা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-

দীর্ঘদিন সংস্কারের অভাবে কাজিপুরের ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাটের বেহাল অবস্থায় পরিণত হয়েছে। জরাজীর্ণ অবস্থায় হাট শেডের টিন, লোহা, গুলো যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করবে বলে স্থানীয়রা মনে করছেন। প্রায় ২৫ বছর আগে ঢেকুরিয়া হাটের উন্নয়নের লক্ষ্যে পুরো হাটে প্রশাসনের পক্ষ থেকে ১২ টি(টিন শেড) স্থাপনা নির্মান করা হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে শেডগুলি পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত হতে থাকে। বর্তমান হাটের ইজারাদার আব্দুল লথিব জানান, হাটে আগত লোকজন টিন, লোহা খসে দুর্ঘটনার আশঙ্কায় ভয়ে – আতঙ্কে বেচা কিনি করে থাকে। বিশেষ করে আসছে ঝড় -বৃষ্টির মৌসুমে এই দুর্ঘটনার আশঙ্কা আরও বৃদ্ধি পাবে। চলতি বছর হাটের ছয় লক্ষ টাকা ইজারা ডাক হয়েছে । স্থানীয় লোকজন জানান হাটের উন্নয়ন না হলে বা দুর্ঘটনা ঘটলে হাটে ব্যবসায়ীদের আগমন সীমিত হয়ে যাবে, এতে করে হাটের ইযারা ডাক কমে যাবে। স্থানীয় সচেতন মহল হাটের উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট