1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণা পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় গণমাধ্যমকর্মী আহত, গ্রেপ্তার ৩। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

নেত্রকোণা পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় গণমাধ্যমকর্মী আহত, গ্রেপ্তার ৩।

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

দ্বীপক চন্দ্র সরকার

 

নেত্রকোনা পূর্বধলা উপজেলায় পূর্বশত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম আজাদ (৪৫) নামে এক গণমাধ্যমকর্মী আহত হন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মন্নানের ছেলে রুহুল আমিন (২৫), মৃত শহর আলীর ছেলে আব্দুল মন্নান (৫৫) ও আব্দুল হাসিমের ছেলে শফিকুল ইসলাম (২৫)। তারা সকলে উপজেলার খারছাইল গ্রামের বাসিন্দা।
এছাড়াও এ মামলায় অন্যান্য এজাহারনামীয় অভিযুক্ত আসামিরা হলেন- আবুল হাসেমের ছেলে দুই ছেলে মোঃ দ্বীন ইসলাম (৩৫) ও মোঃ তরিকুল ইসলাম (৩০), মৃত শহর আলীর তিন ছেলে মোঃ রেনু মিয়া (৪২), মোঃ ইছব আলী, (৫৮) ও আঃ রহমান (৫৩), আঃ কুদ্দুসের ছেলে মাহাবুবু হাসান শহীদ (৩৫) এবং ইছব আলী ছেলে মোঃ আব্দুল আলী (৩৮) ও আঃ রহমানের ছেলে আল আমিন (৩৫)।

আহত গণমাধ্যমকর্মী আবুল কালাম আজাদ একই গ্রামের মৃত হোসেন আলী ছেলে। তিনি ঢাকায় স্বাধীনতা ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেন।
এ ঘটনায় আহতের স্ত্রী মোসা. নাজমা আক্তার বাদী হয়ে পূর্ব পরিকল্পিত বেআইনি জনতাবদ্ধে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে জখমসহ হাড়ভাঙ্গা ও কাটা রক্তাক্ত গুরুতর জখম এবং চুরি ও হুমকি দেওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করেন। এতে ১১ জনের নাম উল্লেখ এবং আরো আট-দশজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) বিকেলে মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরে আলম জানান, গত শনিবার রাতে আহত আবুল কালামের স্ত্রীর মামরা দায়ের করার রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত তিনজনকে আজ (রবিবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভু্ক্তভোগী আবুল কালাম আজাদ স্বাধীনতা ডটকম নামক একটি অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার। তিনি অধিকাংশ সময় ঢাকা শহরে থাকেন। মাঝে মধ্যে ভুক্তভোগী গ্রামে এসে সামাজিক সালিশ বৈঠক করেন। এনিয়ে এজাহারভুক্ত আসামিদের সাথে ভুক্তভোগীর পূর্ব বিরোধ চলে আসছিল। গত শুক্রবার (২ মে) রাত সাড়ে নয়টার দিকে আবুল কালাম স্থানীয় দেওটুকোন বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরতেছিলেন।

এসময় পূর্বধলা-দেওটুকোন সড়কের খারছাইল মধ্যপাড়া ফিরোজ খানের দোকানের সামনে আসলে প্রতিপক্ষ পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীর পথরোধ করেন। পরে ভুক্তভোগীকে লোহাল শাবল, রড, কিরিচ ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেন অভিযুক্ত আসামিরা। ভুক্তভোগীর মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।

চিৎকারে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আবুল কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশংকাজনক হওয়ার মমেক হাসপাতালের চিকিৎসক ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মামলার এজাহারে এসব তথ্য উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad