1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণা জেলা অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

নেত্রকোণা জেলা অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণাঃ

নেত্রকোণা জেলার অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৪ মে) দুপুর তিনটায় বড়বাজারস্থ সালতি কনভেনশন হলে জেলা অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতি এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণা জেলার অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতির নবগঠিত কমিটির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রিজভীর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিনুল হক খান মুকুল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক
সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম মারুফ, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদুল আজিজ টিটু, সৈয়দ জাহেদুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মোতালিব, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইয়েদ আল মামুন শহীদ ফকির, আব্দুল হান্নান তালুকদার, সানাউল হক মাসুম, মেহেদী হাসান খান অন্তরসহ অন্যান্য মিল মালিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট
নবগঠিত আহবায়ক কমিটির সকল
সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad