1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরের পূর্বাঞ্চলে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ' গঠন - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কাজিপুরের পূর্বাঞ্চলে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার পূর্বপাড়ের মানুষ পৃধক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনের পক্ষে ‘ ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট কন্সালট্যান্টস (ইডিসি)’ এর সিইও প্রকৌশলী ফরিদুল ইসলাম কাজিপুরে সাংবাদিকদের নিকট এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।তিনি বলেন,সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার অন্তর্ভুক্ত মনসুরনগর, খাসরাজবাড়ী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী ও নিশ্চিন্তপুর ইউনিয়ন নিয়ে অনেকদিন যাবত চলমান উপজেলা গঠনের দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গত ৩ মে ঢাকার মোহাম্মদপুরে একটি কমিটি গঠন করা হয়েছে। ‘আমাদের প্রাণের দাবি ‘যমুনা উপজেলা’ বাস্তবায়নে দলমত নির্বিশেষে কমিটির সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেব বলে আমি বিশ্বাস করি। তবেই সফলতা ধরা দেবে। চরবাসীর র্দীঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।’ তিনি আরও জানান ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ অতিসত্বর জেলা পরিষদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, তিতাস গ্যাস কম্পানির সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস এম আলী আকবর, সিটী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক জহুরুল ইসলাম লিটন, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এনামুল হক, ইঞ্জিনিয়ার সুমন মিয়া, ইঞ্জিনিয়ার সোহাগ রানা, প্রভাষক মুদ্দাচ্ছির রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট