1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা৷৷ - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা৷৷

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা অধ্যুষিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষে মিছিল শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে গাজিপুরের কোনাবাড়ির কুদ্দুস নগর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকা ও তার আশপাশে কর্মজীবি কাজিপুরের জনগণ এই সভায় অংশ নেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ।
এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী সুমন মিয়া, প্রকৌশলী সোহাগ, জুলফিকার আলী, হেলাল উদ্দিন খাঁ, আলতাফ হোসেন, লাল মিয়া,এলডব্লিউ রাসেল, রবিউল হাসান কবির,সবুজ মিয়া প্রমূখ।মতবিনিময় সভায় প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তাদের প্রাণের দাবী কাজিপুরের যমুনা দ্বারা বিভক্ত ছয় ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামের একটি উপজেলা গঠন।বৈষম্যের শিকার এই তল্লাটের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে আলাদা উপজেলা গঠনের কোন বিকল্প নেই বলে বক্তাগণ মত প্রকাশ করেন এবং এর বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের শুরুতে ব্যানার ও ফেস্টুন হাতে‘ যমুনা’ উপজেলা চাই’ স্লোগানসহ একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad