1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

কুমিল্লায় ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার।

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভুশ্চি মুজিবনগর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ফারুক হোসেন (৩২)। তিনি ভুশ্চি মুজিবনগর এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে। পেশায় অটোরিকশা চালক ফারুকের দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল (১৭ নভেম্বর) রাতে আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফসলি জমিতে ফেলে পালিয়ে যায়। নিহতের হাত ও পায়ের রগ কাটা ছিল এবং শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে গ্রামের এক ব্যক্তি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফারুকের বাবা-মা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। এসময় নিহতের নিথর দেহ দেখে আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন।

গ্রামবাসীরা জানান, ফারুক কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

নিহত ফারুকের মা জানান, গতকাল (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফারুক নিজ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এসময় ফারুকের মা অভিযোগ করেন, আশিক এবং শাকিল নামে দুই ব্যক্তির কাছে তার ছেলে টাকা পেতেন বলে তিনি সন্দেহ করছেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট