1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ১০ মন্ত্রী-এমপির নামে মামলা

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার ১০ সাবেক মন্ত্রী-এমপিকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুরের আনিসুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ওই ১০ জনসহ ১৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
আসামি হওয়া ১০ সাবেক মন্ত্রী-এমপি হলেন, সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক এমপি শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি মইন উদ্দিন মইন, শাজাহান আলম সাজু, জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক এমপি এ কে একরামুজ্জামান, বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। মামলায় সাবেক মন্ত্রী-এমপিরা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের পতনে একদফা আন্দোলনের ডাক দিলে ৪ আগস্ট ছাত্র জনতা মিছিল নিয়ে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড মোড় থেকে শহরের দিকে যাচ্ছিল। এ সময় আসামিদের প্রত্যক্ষ প্ররোচনা ও হুকুমে অন্যান্য এজাহারনামীয় আসামিরা ওই মিছিল প্রতিহত করার উদ্দেশ্যে দা, হকিস্টিক, লোহার রড, ককটেল, হাত বোমা ও আগ্নেয়াস্ত্রাদিতে সু-সজ্জিত হয়ে চতুর্দিক ঘেরাও করে অসংখ্য নিরীহ শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে হামলা করে আহত করে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট