1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
বরুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার৷৷  সাফল্যের ৪৮ বছর আজ বিএনপির সংগ্রাম,সংকট ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,দেশব্যাপী নানা কর্মসূচি৷৷ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷৷ পটুয়াখালীর গলাচিপায় জাল নোটসহ আটক ব্যক্তির ১০ বছরের কা/রাদ/ণ্ড, ও ২০ হাজার টাকা অ/র্থদ/ণ্ড৷৷  গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান  : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই৷৷  চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান,৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ৷৷  আমন আবাদের টার্গেট পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত৷৷  গাইবান্ধায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন৷৷ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, বর্তমান সরকারকে দায়ী করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান প্রতিমন্ত্রী নুরের৷৷ 

বরুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্টার

কুমিল্লা বরুড়ায় জন্ম ও নিবন্ধন আনবে দেশে সুশাসন এ স্লোগান নিয়ে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস উপলক্ষে ৬ অক্টোবর ২৪ ইং আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ নুরে তাসকিন তুলি,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃএয়াছিন, পয়ালগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন, অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন খোকন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া পৌরসভার অফিস সহকারী মোঃ ছগির হোসেন, খোশবাস দক্ষিণ ইউনিয়নের সচিব মোঃ ফয়েজ আহমদ প্রমুখ। এদিন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং ইউনিয়ন সচিবদের উদ্দেশ্যে আপনারা যদি দায়িত্বশীল কাজ করেন যেমন পিতা মাতার নাম বয়স সকল কিছু যাচাই-বাছাই করে নির্ভুল ভাবে যদি কাজ করে থাকেন তা হলে আমি মনে করি সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশেই কমে যাবে। আমার কাছে বিভিন্ন সময় আর্থিক লেনদেন করা নিয়ে অভিযোগ আসে আমি অনুরোধ করবো আপনারা সংশোধন হয়ে যান যারা এগুলা করতেছেন যদি ভবিষ্যতে আমার কাছে লিখিত অভিযোগ আসে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। এ সময় তিনি আর বলেন বয়স সংশোধনের বিষয় ডকুমেন্ট ঠিকমত না দেখে টাকার বিনিময় যদি বয়স সংশোধন করে দেন তাহলে কিন্তু কঠিন ব্যবস্থা নেব এটা ফৌজদারি অপরাধ পরে আলোচনা শেষে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad