1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মেয়রদের পর এবার দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

মেয়রদের পর এবার দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :- মেয়রদের পর এবার দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা-১৩ (ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত (১২টি) সিটি করপোরেশনের কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়।

একই মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে পৌর কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে।

পৌর কাউন্সিলরদের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে নিম্নবর্ণিত (৩২৩টি) পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসরেন কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে, গত ১৯ আগস্ট ১২টি সিটি করপোরেশন এবং সব পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad