1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জের হাটিকুমরুলে  ৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার  - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সিরাজগঞ্জের হাটিকুমরুলে  ৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুলে  র‌্যাব-১২ এর এক সফল অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে  গত ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুরে র‌্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে । অভিযানটি পরিচালিত হয় ‘হাটিকুমরুল বাগিচাপাড়া হোটেল নিউ মায়ের আচল” এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম।’
অভিযানের সময় বিপুল চন্দ্র রায় (২৯) এবং রিপন (২৮)। নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৪ বোতল ফেন্সিডিল ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট