1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেক্স :-   লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। সবশেষ তথ্যমতে, নারী, শিশু ও চিকিৎসাকর্মীসহ অন্তত ১৮২ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ৭২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ লেবানন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশু, নারী ও চিকিৎসাকর্মীসহ বহু মানুষ হতাহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর অন্তত ৩০০ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট সোমবার এক ভিডিওতে বলেন, আমরা লেবাননে হামলা জোরদার করছি, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে ফিরিয়ে দেওয়ার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এই দিনগুলিতে ইস্রায়েলি জনগণকে সংযম দেখাতে হবে।
অপরদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও বেকা এলাকা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।তথ্যসূত্র: আলজাজিরা  ছবি:-সংগৃহীত   ছবি:-সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট