1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে ভাঙচুর - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে ভাঙচুর

  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার ঃ- সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলকালে ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পৌর শহরের স্টেশন সড়ক ও খেদন সর্দার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন স্থানে ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীরা জানান, সকাল ১০টা থেকে পৌর শহরের বাজার স্টেশন গোলচত্বর এলাকায় জমায়েত হতে থাকেন বিক্ষোভকারীরা। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এস এস সড়কের দলীয় কার্যালয়ে জরো হতে থাকেন। একপর্যায়ে খেদন সর্দার মোড় ও পৌর শহরের স্টেশন সড়ক এলাকায় ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় শহরের বিভিন্ন সড়কের পাশে থাকা দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়িতে ভাঙচুর করেন আন্দোলনকারীরা।এদিকে সিরাজগঞ্জ কোর্ট চত্বর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর হয়েছে। এ ছাড়া বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট