1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন -পুলিশ কর্মকর্তাদের কারো অবৈধ সম্পদ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন —-পুলিশ কর্মকর্তাদের কারো অবৈধ সম্পদ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে :

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

খুলনা থেকে -সংবাদদাতা মিজানুর রহমান ঃ-
পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে, কারো অবৈধ সম্পদ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেছেন, “অবৈধভাবে সম্পদ অর্জন করার কোনো সুযোগ নেই, যাদের অবৈধ সম্পদ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশের শীর্ষস্থানীয় সাবেক দুই কর্মকর্তার অবৈধ সম্পদ নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক।
পুলিশের সদস্যদের দুর্নীতি সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন খবর প্রসঙ্গে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে নিয়ে আইজিপি বলেন, “অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক হয়েছে, আশা করি বিষয়টি আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে।”
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক প্রেমের সম্পর্কে’ জড়ানোর কারণ দেখিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ প্রধান বলেন, “যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে অভিযোগ পাওয়া গিয়েছিল তা প্রমাণ হওয়ায় সাকলাইনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।”
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি।”
তিনি আরও বলেন, “পুলিশের ইউনিট দেশের প্রত্যন্ত অঞ্চলেও জনগণের সেবা করে। মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি।”
এর আগে তিনি বয়রা পুলিশ লাইনে চারতলা অস্ত্রাগার ভবন, ছয় তলা মাল্টিপারপাস ভবন ও বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন।
পরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন।
এ সময় পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad