1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

বরুড়ায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ২১ জুন কুমিল্লা ৮ বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এর নির্দেশনায় বরুড়া উপজেলার আড্ডায়, বরুড়া পৌরসভার সাবেক মেয়র কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বাহাদুরুজ্জামান বাহাদুর এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ হামিদ লতিফ ভূঁইয়া (কামাল), বরুড়া উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিলমুড়ী উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু ইসহাক, যুগ্ম সাধারন সম্পাদক লায়ন রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, পয়ালগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহিন উদ্দিন, চিতড্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকারিয়া, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের প্রবীণ নেতা মোবারক হোসেন মীর (সাবেক চেয়ারম্যান), সবায় আলোচনা হয় ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৯ঃ৩০ মিনিটে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে শোভাযাত্রা বের করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অংশগ্রহণ করবে, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুমিল্লা ৮ বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গরুরা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ হামিদ লতিফ ভূঁইয়া (কামাল), সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad