1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
পল্লী বিদ্যুৎ সাব স্টেশন ভাংচুরের অভিযোগে ভাউকসার ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির গ্রেফতার - অপরাধ সংবাদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ

পল্লী বিদ্যুৎ সাব স্টেশন ভাংচুরের অভিযোগে ভাউকসার ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্ট ঃ- কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের একবাড়িয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশন ভাংচুরের অভিযোগে ভাউকসার ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
৪ জুন ২৪ ইং দুপুরে উপজেলা কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
ঘটনার বিবরণে জানা যায় বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের শৈলখালী গ্রামে একটি তালগাছ বিদ্যুৎ এর তারে পড়ে খুঁটি ভেঙ্গে যায়। বিদ্যুৎ পাওয়ার জন্য জহির মেম্বার অভিযোগ করলে বিদ্যুৎ এর লোক আসতে দেরী করায় ৩ জুন রাতে জহির মেম্বার ১০/১২ জন লোক নিয়ে সাব স্টেশন অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে।
ভাংচুর করায় বিদ্যুৎ অফিসের লোকজন বিচারের দাবীতে ধর্মঘট করে বসে। এরই প্রেক্ষিতে বরুড়া পল্লী বিদ্যুৎ এর এজিএম কম জাহিদুল ইসলাম বাদী হয়ে ৪ জুন বরুড়া থানায় জহির মেম্বার এর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জহির মেম্বারের সাথে আরো ১০/১২ জন রয়েছে বলে উল্লেখ করে ভিডিও ফুটেজ জমা দেন। পুলিশ তাঁকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিরুল ইসলাম এ বিষয় বলেন অভিযোগের ভিত্তিতে জহির মেম্বার কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরকে ভিডিও ফুটেজ দেখে সনাক্তকরণের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট