1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে
  1. অঞ্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
    সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের ভাষা ও সাহিত্যে,দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ ( বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এই ৫টি বিষয়ে ৩ টি গ্রুপে- প্রথম সেরা ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।
    সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে,
    আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান একসময়ে তিনি তার বক্তব্য বলেন, সু-শিক্ষা অর্জন করতে হবে এবং সৃজনশীল মেধা অন্বেষণে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ভালো করতে হবে।প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে হবে। খাপ খাওয়াতে নিজের আন্তরিকতা, একাগ্রতা, ন্যাশন ছাড়া অন্য কিছু দিয়ে হবে না। যুগোপযোগী কমপিটিশন করতে হবে। নিজের যোগ্যতা দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফছার আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ মাকসুদা পারভীন প্রমুখ।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল।

    এসময়ে অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের, জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাগণ এবং সকল বিজয়ী ছাত্র -ছাত্রীরা, অভিভাবকেরা, সাংবাদিক, সুধীজনেরা উপস্থিত ছিলেন।
    বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৪ খ্রীঃ সারাদেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুজে বের করে তাদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ ২০২৩ খ্রীঃ সৃজনশীল মেধা অন্বেষণ নামে শুরু করে। ২০২৪ খ্রীঃ হতে এটি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ নামে করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট