1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জ :- ১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সংবাদ সম্মেলনে বলেন ____ - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

সিরাজগঞ্জ :- ১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সংবাদ সম্মেলনে বলেন ____

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৯০৭ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার- সম্প্রতি কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনেকে কেন্দ্র করে দুইজন প্রার্থী আমাকে জড়িয়ে মিথ্যে বক্তব্য দিয়েছেন। সে বিষয়টি জানার পরে আমি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছি । সেটি হুবহু জনগণের উদ্দেশ্যে তুলে ধরলাম
প্রিয় নেতাকর্মী বৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন বর্তমান চলমান উপজেলা নির্বাচনে কাজীপুরের রাজনৈতিক সংহতি এবং সুনাম বিনষ্ট করার জন্য চিহ্নিত কিছু চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী আবারও মাঠে নেমেছে। এই চক্রান্তকারী গোষ্ঠী আমাদের প্রিয় নেতা সকল আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসার প্রতীক মরহুম আলহাজ্ব মোঃ নাসিম সাহেবের বিরুদ্ধে দীর্ঘ সময় ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে। আমার পিতার মৃত্যুর পরে বিগত সময় গুলোতে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা এবং চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রেখে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অপার স্নেহ এবং আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে আপনারা আমাকে নৌকা মার্কায় নির্বাচিত করেছেন। সেই সকল চিহ্নিত ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারী আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে আবারো ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে তথাকথিত সংবাদ সম্মেলন এর মাধ্যমে এই সকল ষড়যন্ত্রকারী আমার বিরুদ্ধে এবং দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে চরম মিথ্যাচার এবং কুৎসা রটনা করেছে। আমি অবগত আছি এই কুৎসা এবং মিথ্যাচার প্রিয় কাজিপুরবাসী এবং নেতাকর্মীদের মনে অপরিসীম ক্ষোভের সঞ্চার করেছে। তারপরেও আমি সকলের প্রতি আহবান করব আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন এবং কোনোরকম আইন বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হবেন না। এই সকল চক্রান্তকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমার বিরুদ্ধে এবং কাজীপুরের ত্যাগী দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যারা এই সকল কুৎসা রটনা করেছে তাদেরকে আপনারা সামাজিকভাবে বয়কট করবেন এবং তাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক সামাজিক আন্দোলন গড়ে তুলবেন এটি আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো। ইনশাল্লাহ এই সকল ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারীদের অতীতের ন্যায় এবারও আমরা কাজিপুরের লক্ষ নেতা কর্মী এবং জনগণকে সাথে নিয়ে পরাজিত করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট