1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ার নাগিরপাড়ে হামলা ভাংচুরের প্রতিবাদে সমাবেশ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি! ২৭ জুনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের গ্রাহকদের ঢাকায় এনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও৷৷  ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।—– মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷

বরুড়ার নাগিরপাড়ে হামলা ভাংচুরের প্রতিবাদে সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৮৫৫ বার পড়া হয়েছে

.      ==মোঃ ইকরামুল হক==
, বরুড়া, ঐতিহ্যবাহী নাগিরপাড় গ্রামে সন্ত্রাসী হামলা এবং বার-বি কিউ হাউস ভাংচুরের সাথে জড়িত বহিরাগত সন্ত্রাসী ও পৃষ্ঠপোষকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯শে এপ্রিল শুক্রবার বিকাল তিনটায় নাগিরপাড় মাষ্টার মমতাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যেবাহী নাগিরপাড় ঐক্যবদ্ধ শক্তি সংগঠনের আয়োজনে সুলতান আহমদ পাটোয়ারীর সভাপতিত্বে ও রাকিব হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট রাজনৈতিক মাষ্টার আবদুল মান্নান , আবদুস সালাম মেম্বার ,সাবেক মেম্বার ও রাজনৈতিক নেতা মাহবুব আলম, বিশিষ্ট ব্যাংকার কাজী জিল্লুর রহমান, ছাত্র নেতা লিটন পন্ডিত, সাঈদুল ইসলাম পাটোয়ারী গনকখুলী, মাষ্টার ওয়াদুদ পেরপেটি, আনিসুর রহমান পাটোয়ারী মোঃ নজরুল ইসলাম আনাদকোটা সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন ১৪ই এপ্রিল সন্ধ্যায় বার বি কিউ হাউজ ও নাগিরপাড় গ্রামে যে হামলা ও ভাংচুর হয়েছে এটা দুঃখ জনক, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির মুখোমুখি করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad