1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

জেলা মৎস্য সমিতির সভাপতি শফিকুল ইসলাম মুন্টু মিয়ার বিরুদ্ধে জেলেদের মানব বন্ধন।

  • প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৫৩৬ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জ জেলার মৎস্য সমিতির সভাপতি শফিকুল ইসলাম মুন্টু মিয়ার দস্যুতার ও তার সহযোগী ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ধারি কাজিপুর আনসার ভিডিপি কমান্ডার কামাল হোসেন ও তার ভাই জাহাঙ্গীর এর গ্রেফতারের দাবিতে গতকাল চরগিরীশ ফ্লাড সেন্টার নৌকা ঘাটে মানববন্ধন করেন কাজিপুর উপজেলার চরগিরীশ ইউনিয়নের জেলে সমিতির সদস্যরা। মানববন্ধনে জেলে সমিতির সদস্য মোঃশরিফ,বাদশা তারি,সেলিম, সাইফুল,শফিকুল,শাকিল,আশিক,রুবেল,শাহিন,আলম, রুবেল,জুরান, ওহাব,বাবলু গনমাধ্যমে জানান গত ১৯/৩/২০২৪ ইং তাং সোমবার রাত ১১.৩০ ঘটিকায় কাজিপুর উপজেলাধীন খাজরাজবাড়ি নদীতে মাছ ধরার সময় একটি নৌকা ও ১টি স্প্রিড নিয়ে সভাপতি শফিকুল ইসলাম মুন্টু সহ কাজিপুর উপজেলাধীন বরইতলী গ্রামের আমির হোসেন এর দুই ছেলে মোঃকামাল হোসেন আনসার ভিডিপির কমান্ডার ও জাহাঙ্গীর পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে জেলেদের নৌকা ধরে মারপিট করে নৌকায় থাকা নগদ টাকা পয়সা, জাল জালি, সোলার লাইট ব্যাটারী, মেশিনের হ্যান্ডেল, ১৬ লিটার ডিজেল তেল ছিনতাই করে নিয়ে যায় এবং বলে নৌকা প্রতি চল্লিশ হাজার টাকা না দিলে নদীতে জাল বাইতে দেয়া হবে না । পরদিন মঙ্গলবার শরিফ জেলের নিকট থেকে আটহাজার টাকা নিয়ে নৌকা ছেড়ে দেয়। বাকি গরিব অসহায় জেলেরা টাকা দিতে নাপারায় তাদেরকে হুমকি প্রদান করে। যার ফলে এই দস্যু বাহিনীর ভয়ে জেলেরা নদীতে মাছধরা থেকে বিরত আছে এবং পরিবার নিয়ে দুর্বিষহ জিবন যাপন করছে। মানব বন্ধনে নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় জেলেরা জানান প্রতিমাসে সভাপতি শফিকুল ইসলাম মুন্টু মিয়াকে নৌকা প্রতি ২/৩ হাজার টাকা দিতে হয়, না দিলে জাল বাইতে দেয় না এমনকি জলপুলিশ দিয়ে ধরে নিয়ে মোটা অংকের জরিমানা আদায় করে। এই দস্যু সভাপতি মুন্টমিয়া ও ভুয়া পুলিশ কর্মকর্তা কামালও জাহাঙ্গীর এর বিরুদ্ধে কাজিপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন অসহায় জেলেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট