1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা সহ  ৩ জন নিহত। - অপরাধ সংবাদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা৷৷ বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ৷৷ পটুয়াখালীতে ১,৮২১ টি কেন্দ্রে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ৷৷ গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷  চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ” আইজিপি) বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে  ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে  খুব শিগগিরই জানানো হবে।—স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ৷৷ পটুয়াখালীতে ৭,৫০০ পিস ই/য়াবা/সহ এক ব্যবসায়ী আ/টক ৷৷

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা সহ  ৩ জন নিহত।

  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭০৫ বার পড়া হয়েছে
  1. অন্জনা স্টাফ রিপোর্টার-
    নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বেলা  এগারোটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের  বামিহাল – দুর্গাপুর সড়কের দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।
    নিহত ব্যক্তিরা হলেনঃ- মোছাঃ হোসনেয়ারা (৪০), স্বামী- আব্দুস সাত্তার, মোঃ ইমরান হোসেন (২৪) , মোঃ রাব্বি হাসান (১৫), উভয়ের পিতা- আব্দুল মমিন, সর্ব সাং- বনকুড়াইল  ভবানীপাড়া।
    নিহত ইমরান ও রাব্বি দুই ভাই।
    ইমরান ও রাব্বির মা মোছাঃ পারভীন সহ ২ জন আহত
    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১ টার দিকে  বনকুড়াইল থেকে ইজি বাইক নিয়ে যাত্রী সহ দুর্গাপুর বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইক কে পিষ্ট করে এসময় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।
    জানা যায়, বগুড়া জেলার রানীহাট বাজার হতে বামিহাল বাজারে দিকে জরুরী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ কেবিসি এগ্রো  প্রোডাক্ট প্রাইভেট লিঃ  এর একটি ট্রাক  যাহার নং ঢাকা মেট্রো -ট ২২-১১৬৫ গাড়ি টি আসার সময়  ইজিবাইক কে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
    পরে ঘাতক ট্রাক টি বামিহাল বাজারে গেলে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে।
    জনাব, মোঃ আকতারুজ্জামান,
    সহকারী পুলিশ সুপার, সিংড়া সার্কেল  বিষয়টি নিশ্চিত করে জানান ট্রাক চালক, হেলপার সহ ট্রাকটি আটক করা হয়েছে ও নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad