1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
কুমিল্লার বরুড়ায় সমাজ উন্নয়নে প্রশাসন ও জনগনের মতবিনিময় সভা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার৷৷  সাফল্যের ৪৮ বছর আজ বিএনপির সংগ্রাম,সংকট ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,দেশব্যাপী নানা কর্মসূচি৷৷ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷৷ পটুয়াখালীর গলাচিপায় জাল নোটসহ আটক ব্যক্তির ১০ বছরের কা/রাদ/ণ্ড, ও ২০ হাজার টাকা অ/র্থদ/ণ্ড৷৷  গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান  : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই৷৷  চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান,৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ৷৷  আমন আবাদের টার্গেট পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত৷৷  গাইবান্ধায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন৷৷ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, বর্তমান সরকারকে দায়ী করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান প্রতিমন্ত্রী নুরের৷৷ 

কুমিল্লার বরুড়ায় সমাজ উন্নয়নে প্রশাসন ও জনগনের মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮১৯ বার পড়া হয়েছে
  • বরুড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ আজ ৪ঠা মার্চ সোমবার প্রশাসনের সাথে সাধারণ জনগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরুড়া (পাঠান পাড়া) গ্রামবাসীর আয়োজনে মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধে এলাকার নবগঠিত সমাজ উন্নয়ন ও শৃঙ্খলা কমিটির অভিষেক এবং প্রশাসন ও সুধীজন এর সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শাহ- ই আলম (অবঃ) ।
    এদিন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, ডেপুটি কমিশনার (রাজস্ব) অবঃ মোঃ মাহবুব আলম , বি সি আই সির সাবেক জিএম মোঃ ফারুকুল ইসলাম। বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হকের সঞ্চালনায় সভায় এদিন বক্তব্য রাখেন বরুড়া ফেয়ার হসপিটালের পরিচালক বিশিষ্ট রাজনৈতিক সামছুল আলম শামীম, বরুড়া উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ হারেছ, বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন প্রমুখ।
    এদিন সভায় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আবদুল মতিন, সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোজাম্মেল হোসেন ভুঁইয়া, বরুড়া পৌরসভা ছাত্র লীগের সাবেক সভাপতি বায়জিদ বোস্তামী ভুঁইয়া, ডাঃ নূর মোহাম্মদ জুয়েল, ডাঃ মোস্তাফিজুর রহমান শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন ভুঁইয়া, মোঃ জুয়েল ভুঁইয়া, মোঃ শাহিন প্রমুখ।
    এ সময় বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী সারা এলাকা জুড়ে সিসি টিভি ক্যামেরা স্থাপন করে কঠোর ভাবে এই মাদক কারবারিদের প্রতিহত করার আহবান জানান এবং সবাই কে মাদক কারবারিদের সামাজিক ভাবে বয়কট করার অনুরোধ করেন। বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন বলেন, সবাই কে নিয়ে কাজ করে এই অসামাজিক কাজ ও মাদক কারবারিদের রুখতে হবে।
    পৌর মেয়র মোঃ বকতার হোসেন বলেন প্রত্যেকটি ঘর থেকে সবাই একযোগে মাদক বিরুদ্ধে অবস্থান নিতে সিদ্ধান্ত নিতে আহবান জানান এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হতে বলেন। প্রধান অতিথি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং বলেন, প্রশাসন পুলিশ সাংবাদিক ও এলাকার সকল জনগণকে এক হয়ে মাদকারবারী এই অপশক্তি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সাথে সাথে বাল্য বিবাহের কুফল সম্পর্কে প্রতিটি মা- বাবাকে আরো সচেতন হতে হবে। যেকোন অপরাধ মূলক ঘটনা দেখার সাথে সাথে প্রশাসন কে অবহিত করার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad