1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

নবনির্বাচিত মাননীয় সাংসদ এ জেড এম শফিউদ্দিন শামীম মহোদয় কে বরুড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে বরণ করলো উপজেলা প্রশাসন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৬৭৯ বার পড়া হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক :- আজ ৩০-শে জানুয়ারী মঙ্গলবার সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৮(বরুড়া) – র নবনির্বাচিত সংসদ আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম। এদিন আরো উপস্থিত উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল,বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজউদ্দিন চৌধুরী সহ বিভিন্ন দাপ্তরিক প্রধানগণ, বরুড়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মাজহারুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক লায়ন রবিউল আলম সহ পনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন খোকন, সাংবাদিক আবুল হাসেম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) -মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা সহ উপজেলা আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
  • এদিন সাংসদ এ জেড এম শফিউদ্দিন শামীম বলেন সুন্দর বরুড়া গড়ে তুলতে হলে সবাই কে এক হয়ে কাজ করতে হবে, বিশেষ করে পৌরসভা মেয়র ও পনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন তাদের এলাকার সকল মাদক কারবারীদের তালিকা প্রস্তুত করে বরুড়া থানা অফিসার ইনচার্জ কে জমা দিয়ে সকল মাদক কারবারীদের আইনের আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও বাজারে যানজট নিরসনের কার্যকর ব্যবস্থা গ্রহনের আদেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট