1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের অপরাধে     এক লাখ টাকা অর্থদণ্ড৷

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৩১ বার পড়া হয়েছে

আজ বৃহষ্পতিবার ১৮ ফেব্রুয়ারী  কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের অপরাধে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  এক লাখ টাকা অর্থদণ্ড  করা হয়  আদালত পরিচালনা করেন  বরুড়া উপজেলা  সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, উল্লেখ্য উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে । এ সময় রামপুর গ্রামে অবৈধভাবে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন করার সময় ০১ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়। ভেকু দিয়ে মাটি তোলার কারনে পাশের কৃষি জমিতে ভাঙ্গনের আশংকা তৈরি হচ্ছে এবং কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এছাড়া এই মাটি পরিবহন করতে বড় ট্রাক্টরের কারনে গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে। এই ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ অপরাধ আমলে নেয়া হয়।
আটককৃত মোস্তফা কামাল (৬০), পিতাঃ মৃত আবুল হাসেম সাং- রামপুর, ইউনিয়নঃ শিলমুড়ি দক্ষিণ, বরুড়া, কুমিল্লাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদণ্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফারুক হোসেন ভূঁইয়া। মোবাইল কোর্টে সহযোগিতা করেন বরুড়া উপজেলা আনসার সদস্যবৃন্দ।
জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট